Cox's Bazar Premium

A relaxed beach escape to the world's longest natural sea beach, with a 3-star hotel and 8 meals included.

  • Cox's Bazar, Chattogram
  • 4 nights, 3 days
  • Leaves Thursday night
Fishing boats reflected in the wet sand at Cox's Bazar under an evening sky
A surfer walking along the shoreline at Cox's Bazar at dusk
Evening waves along the beach at Cox's Bazar
A lone fishing boat on the open Bay of Bengal

Overview

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে প্রিমিয়াম রিল্যাক্স ট্রিপ

যান্ত্রিক জীবনের সব ক্লান্তি ধুয়ে সাগরের নোনা জল আর বালুকাবেলায় হারিয়ে যেতে চান? টিম Bynd Bangladesh (Bynd BD)-এর সাথে ঘুরে আসুন আমাদের স্বপ্নের কক্সবাজার রিল্যাক্স প্যাকেজে!

৩ দিন ২ রাতের এই লাক্সারিয়াস ট্যুরে আমরা ৩-স্টার মানের হোটেলে রাত্রিযাপন করব। আমাদের মেন্যুতে থাকবে কক্সবাজারের সেরা রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী রূপচাঁদা ফ্রাই, হরেক রকমের সামুদ্রিক শুঁটকি ভর্তা এবং রাজকীয় ৮ বেলার উন্নত মানের খাবার!

নিরাপত্তা ও পারিবারিক পরিবেশ

নারী, শিশু এবং কাপলদের নিরাপত্তার সুবিধার্থে আমাদের সাথে সার্বক্ষণিক গাইড ছাড়াও থাকছেন আমাদের বিশেষ নারী মডারেটর। বাসে ও হোটেলে শতভাগ ধূমপানমুক্ত ও মার্জিত পরিবেশ বজায় রাখা হবে।

Trip highlights

  • কলাতলী, সুগন্ধা ও লাবনী বিচের নরম বালুকাবেলায় আড্ডা এবং সাগরের নীল জলরাশিতে জলকেলি।
  • কক্সবাজারের চমৎকার ভিউ সহ প্রিমিয়াম ৩-স্টার হোটেলে ২ রাত যাপনের রাজকীয় এক্সপেরিয়েন্স।
  • রূপচাঁদা ফ্রাই, কোরাল মাছ এবং কক্সবাজারের ঐতিহ্যবাহী ১০+ শুঁটকি ভর্তা সহ ৮ বেলার প্রিমিয়াম ডাইনিং।
  • মেরিন ড্রাইভের একপাশে খাড়া পাহাড় আর অন্যপাশে গর্জনশীল সাগরের বুক চিরে রোমাঞ্চকর রাইড।
  • ঐতিহ্যবাহী বার্মিজ মার্কেট ঘুরে সাশ্রয়ী মূল্যে আচার, শামুক-ঝিনুকের গহনা ও স্থানীয় পণ্য কেনাকাটা।
  • ডায়াবেটিকস পয়েন্ট ও ঝাউবনের শান্ত স্নিগ্ধ ছায়ায় শেষ বিকেলের অপরূপ সূর্যাস্ত উপভোগ।

Day by day

  1. Day1

    গাজীপুর ও ঢাকা সায়দাবাদ থেকে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা

    বৃহস্পতিবার রাতে গাজীপুর শিববাড়ি হতে আমাদের আরামদায়ক ৪৫ সিটের চেয়ারকোচ বাস কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। রাত ৯:৩০ মিনিটে উত্তরা পিক-আপ পয়েন্ট এবং রাত ১১:০০ মিনিটে ঢাকা সায়দাবাদ হুজুর বাড়ির গেট থেকে যাত্রীদের বাসে তুলে নেওয়া হবে। বাসের সিট আগে বুকিং করার অগ্রাধিকারের ভিত্তিতে বণ্টন করা হবে।

  2. Day2

    কক্সবাজার আগমন, হোটেল চেক-ইন ও সুগন্ধা-লাবনী বিচ সাইটসিয়িং

    শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছে আমরা হোটেলে আর্লি চেক-ইন করে একটু ফ্রেশ ও বিশ্রাম নেব। দুপুরের চমৎকার লাঞ্চ সেরে আমরা চলে যাব সুগন্ধা ও লাবনী বিচে সাগরের গর্জন শুনতে। বিকেলে ঝাউবনের স্নিগ্ধ হাওয়া গায়ে মেখে সূর্যাস্ত দেখব। রাতে কক্সবাজারের প্রিমিয়াম রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী কোরাল/রূপচাঁদা ফ্রাই ও হরেক ভর্তা দিয়ে আকর্ষণীয় ডিনার শেষ করে হোটেলে আড্ডা ও রাত্রীযাপন।

  3. Day3

    মেরিন ড্রাইভ, ডায়াবেটিকস পয়েন্ট ও বার্মিজ মার্কেট শপিং

    শনিবার সকালে ঘুম থেকে উঠে নাস্তা সম্পন্ন করে আমরা রওনা দেব নান্দনিক মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। একপাশে নীল সাগর আর অন্যপাশে সবুজ পাহাড়ের চমৎকার অনুভূতি উপভোগ করব। বিকেলে ডায়াবেটিকস পয়েন্টের শান্ত পরিবেশে কাটাব এবং সন্ধ্যায় চলে যাব ঐতিহ্যবাহী বার্মিজ মার্কেটে কেনাকাটার জন্য। রাতে সাগরের মৃদু বাতাসে বিচ সাইডে বসে বার-বি-কিউ বা উন্নত মানের ডিনার সেরে হোটেলে রাত্রীযাপন।

  4. Day4

    বিচ সাইড লাস্ট মোমেন্ট, চেক-আউট ও গাজীপুরের উদ্দেশ্যে ফিরতি যাত্রা

    রবিবার সকালে ঘুম থেকে উঠে কলাতলী বিচে শেষবারের মতো সাগরের নোনা জল ছোঁব ও ছবি তুলব। দুপুরে চমৎকার লাঞ্চ শেষে হোটেল থেকে চেক-আউট সম্পন্ন করে আমরা গাজীপুরের উদ্দেশ্যে ফিরতি বাসে উঠব। ইনশাল্লাহ রবিবার দিবাগত রাত বা সোমবার ভোরের মধ্যে আমরা গাজীপুরে পৌঁছে যাব, যাতে সোমবার থেকে সবাই নিজ নিজ কর্মক্ষেত্র বা ক্লাসে যোগ দিতে পারেন।

What's included

  • গাজীপুর (জয়দেবপুর শিববাড়ি) ও ঢাকা উত্তরা/সায়দাবাদ থেকে কক্সবাজার আপডাউন ৪৫ সিটের প্রিমিয়াম চেয়ারকোচ বাস টিকিট।
  • ৩ দিনে উন্নত মানের রেস্টুরেন্টে ৮ বেলা ভরপেট ও মুখরোচক খাবার।
  • কক্সবাজারে ২ রাত থাকার জন্য ৩-স্টার ক্যাটাগরির হোটেল একোমোডেশন (শেয়ারিং ও কাপল রুমের সুব্যবস্থা)।
  • সার্বক্ষণিক অভিজ্ঞ ও পেশাদার গাইড এবং নারী ট্রাভেলারদের জন্য স্পেশাল ফিমেল মডারেটর সাপোর্ট।

Not included

  • বাসের ঢাকা-কক্সবাজার হাইওয়ে যাত্রা বিরতির সময় রেস্টুরেন্টের খাবারের ব্যক্তিগত খরচ।
  • হিমছড়ি ও ইনানী বিচের এন্ট্রি টিকিট এবং সেখানে যাওয়ার জন্য লোকাল ট্রান্সপোর্ট বা চান্দের গাড়ি ভাড়া।
  • যেকোনো ধরণের ব্যক্তিগত কেনাকাটা বা প্যাকেজের বাইরে উল্লেখ না করা অতিরিক্ত খরচ।

Pickup points

The bus leaves on Thursday night. Seats are assigned in booking order.

  • Gazipur (Joydebpur Shibbari) Departure point
  • Uttara 9:30 pm
  • Dhaka Saydabad (Hujur Bari Gate) 11:00 pm

More coastal trips

Other ways to see the Bay of Bengal.

Waves breaking on Cox's Bazar beach under an evening sky

Cox's Bazar Relax

৳4,999per person

  • Kolatoli, Sugandha Point, Marine Drive
  • 3 nights, 2 days
  • Beaches and hills
View package
Fishing boats on a palm-lined beach at Saint Martin's Island

Saint Martin's Premium

৳9,999per person

  • Saint Martin's, Chera Dwip
  • 4 nights, 3 days
  • Ship and island cottage
View package

৳7,499per person, 4 nights, 3 days

Book now